EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তাড়াশে পাটের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ন্যায্য দাম পেলে লাভবান হবেন বলে আশা কৃষকদের

ডেইলি সান রিপোর্ট, সিরাজগঞ্জ

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:০৮ পিএম

তাড়াশে পাটের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

পানিতে নেমে পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সিরাজগঞ্জের তাড়াশের কৃষক পরিবারের সদস্যরা। ছবি: ডেইলি সান

অ অ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার পাটচাষিদের মুখে দেখা দিয়েছে হাসির ঝিলিক। কৃষি অফিস জানায়, তাড়াশ উপজেলায় এবার ৭০৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। মাঠজুড়ে এখন চলছে পাট কাটা, জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর ব্যস্ততা।

কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বৃষ্টিপাত হওয়ায় পাটের ফলন ভালো হয়েছে। অনেক কৃষক গত বছরের তুলনায় এবার বেশি উৎপাদনের আশা করছেন। তবে উৎপাদিত পাটের ন্যায্য দাম নিশ্চিত হলে তারা আরও লাভবান হতে পারবেন বলে জানান।

তাড়াশ উপজেলার কালিদানিলি, গোয়ালগ্রাম ও আমবাড়িয়া গ্রামের কৃষক মো. আলাল সরদার, আলতাব হোসেন, জিয়াউর রহমান ও আজগর আলী বলেন, পাট চাষে পরিশ্রম বেশি হলেও ভালো ফলন হলে তা কৃষকের জন্য আশীর্বাদ হয়ে আসে। এবার জমিতে পাটের গাছ যেমন ভালো হয়েছে, তেমনি আঁশের মানও ভালো বলে তারা জানান।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমিষ্ঠা সেনগুপ্তা বলেন, কৃষকদের উন্নত জাতের বীজ ব্যবহার, আধুনিক চাষ পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ফলে পাটের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

কৃষকরা আশা করছেন, বাজারে পাটের ভালো দাম পাওয়া গেলে এই মৌসুমে তাদের আর্থিক সংকট অনেকটাই দূর হবে। বাম্পার ফলনের কারণে উপজেলার কৃষক পরিবারগুলোতে এখন বিরাজ করছে উৎসবের আমেজ।

আরও পড়ুন