EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মৎস্য সম্পদ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক সভা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম

মৎস্য সম্পদ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক সভা

ছবি: সংগৃহীত

অ অ

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং জেলে সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বাড়াতে চাঁদপুরে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (২ আগস্ট) চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই আহরণ ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় জেলেদের সচেতন করতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় দেশের মৎস্য সম্পদের গুরুত্ব, নিষিদ্ধ ও অবৈধ জাল ব্যবহার বন্ধ, মাছের প্রজনন মৌসুমে আহরণ থেকে বিরত থাকা, নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় স্থানীয় জেলেরা তাদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জেলেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা সভায় কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধিসহ জেলে সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

আরও পড়ুন