EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রান্নার গ্যাসে নতুন ধাক্কা, ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১,৫৯৮ টাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

রান্নার গ্যাসে নতুন ধাক্কা, ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১,৫৯৮ টাকা

ছবি: সংগৃহীত

অ অ

গৃহস্থালির রান্নার জ্বালানিতে আবারও বাড়ল ব্যয়। বহুল ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ মূল্য রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য (মূসকসহ) ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে একই ওজনের একটি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।

বিইআরসি জানিয়েছে, নতুন এ মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির দর, আমদানি ব্যয়, ডলার বিনিময় হার এবং অন্যান্য সংশ্লিষ্ট সূচক পর্যালোচনা করে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে বিইআরসি। সর্বশেষ মূল্যবৃদ্ধির ফলে গৃহস্থালির রান্নার ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন