EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা: স্বামী গ্রেপ্তার, রিমান্ড শুনানি সোমবার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:৪৩ এএম

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা: স্বামী গ্রেপ্তার, রিমান্ড শুনানি সোমবার

ডেন্টিস্ট সারাহা রোকসানা পিনু। ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর দক্ষিণখানে ডেন্টিস্ট সারাহা রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ আবেদনের শুনানি সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত হবে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রোকসানার মরদেহ উদ্ধারের সময় বাসার জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করেছে।

তবে ঘটনাস্থলের জানালার পাশে পাওয়া জুতার ছাপ পরীক্ষা করে সিআইডির বিশেষজ্ঞরা সেটি সোহেল রানার বলে শনাক্ত করেন। পরে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং মামলার বাদীর অভিযোগের ভিত্তিতে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণখান থানা পুলিশ জানায়, শুক্রবার নিহতের বোন সারাহ সুলতানা পলি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরপর তদন্তের অংশ হিসেবে সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সোহেল রানা রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের একটি ডেভেলপার প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন