EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

‘বাঘ না থাকলে দ্রুত অস্তিত্ব হারাবে সুন্দরবন’

সভায় বক্তারা বলেন, বাঘ ছাড়া সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষা করা সম্ভব নয়; তাই বাঘের সংরক্ষণ ও বংশবিস্তার এখন সময়ের দাবি

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম

‘বাঘ না থাকলে দ্রুত অস্তিত্ব হারাবে সুন্দরবন’

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আমরবুনিয়া ফরেস্ট অফিস চত্বরে অনুষ্ঠিত র‍্যালি ও আলোচনা সভা। ছবি: ডেইলি সান

অ অ

বাঘ না থাকলে দ্রুত অস্তিত্ব হারাবে সুন্দরবন। শুধু বনবিভাগ একা বনের বৈশিষ্ট্য ধরে রাখতে পারবে না, চোরাকারবারিরা গাছগাছালি ধ্বংস করে ফেলবে। সুন্দরবনের সৌন্দর্য এবং সুন্দরী, গরান, পশুর, গেওয়াসহ নানা জাতের গাছ, মাছ ও বন্যপ্রাণী রক্ষায় বাঘের কোনো বিকল্প তৈরি হবে না। এ কারণে সুন্দরবনের বাঘ রক্ষণাবেক্ষণ ও বংশবিস্তার জরুরি। বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট অফিস চত্বরে ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্প এই কর্মসূচির আয়োজন করে।

আমরবুনিয়া ফরেস্ট অফিসের অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন সৃজন প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল মান্নান, স্থানীয় বেলায়েতীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ওয়ার্ড মেম্বার আবু তাহের মিনা এবং সিপিজির টিম লিডার মনিময় মণ্ডল।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৫ বছরে সুন্দরবনে ৬১টি বাঘ প্রাণ হারিয়েছে। তবে নানা প্রতিকূলতার মধ্যেও সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে। সর্বশেষ জরিপের ফলাফল অনুযায়ী সুন্দরবনের বাংলাদেশ অংশে বর্তমানে ১২৫টি বাঘ রয়েছে।

আরও পড়ুন