EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করা হবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করা হবে
অ অ

উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সততা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে কিংবা প্রকল্পে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট টেন্ডার বাতিল করা হবে।

তিনি বলেন, প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা কর্তৃপক্ষের প্রতিনিধি দলের পাশাপাশি একটি স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে যাচাই করা হবে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করা হবে।

আহম্মদ সোহেল মনজুর আরও বলেন, ঠিকাদারি ও নির্মাণকাজে যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না হয়, সে বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করে নতুনভাবে গড়ে তুলতে কম মুনাফায় সর্বোচ্চ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন ও হস্তান্তর করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, সদস্য মো. আব্দুল গফফার, প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শাহজালাল মজুমদার, পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, মো. মেহেদী হাসানসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা, প্রকৌশলী এবং নিবন্ধিত ঠিকাদারদের প্রতিনিধিরা।

আরও পড়ুন