EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আনসারের তৎপরতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম

আনসারের তৎপরতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

ছবি: সংগৃহীত

অ অ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় হারানো একটি ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন প্রবাসী যাত্রী মো. মাসুদুজ্জামান তালুকদার।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় একটি ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি উদ্ধার করা হয়।

কর্তব্যরত আনসার সদস্য এপিসি মো. জগলুল পাশা প্রথমে ব্যাগটি দেখতে পান। পরে তিনি ক্যানোপি ইনচার্জ পিসি মো. আলতাফ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. মোজাম্মেল হোসেনকে বিষয়টি জানান।

এরপর আনসার সদস্যরা ক্যানোপি-২ ও আশপাশের এলাকায় মাইকিং করে ব্যাগটির প্রকৃত মালিকের খোঁজ শুরু করেন।

পরে নিজ বাসা নারায়ণগঞ্জ থেকে বিমানবন্দরে ফিরে আসেন মো. মাসুদুজ্জামান তালুকদার। ব্যাগের ভেতরে থাকা মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংক কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী যাচাই করে নিশ্চিত হওয়ার পর ব্যাগটি তার হাতে তুলে দেওয়া হয়।

হারানো ব্যাগ ফিরে পেয়ে মাসুদুজ্জামান তালুকদার আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সেবায় দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনেও তাদের সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন