EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন

একরামুল হকের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক র‌্যাব-৭ অধিনায়ক মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে...

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:১২ এএম

একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন

সাবেক র‌্যাব-৭ অধিনায়ক ও বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অ অ

২০১৮ সালে টেকনাফে কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার রাতে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।


পোস্টে জুলকারনাইন খান সায়ের লিখেছেন, ২০১৮ সালে টেকনাফে কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তৎকালীন ৱ্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন, আজ বাংলাদেশ সময় রাতে, ঢাকা সেনানিবাসের— ‘লগ এরিয়া এএ এন্ড কিউএমজি’র তত্বাবধানে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়, বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২১ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত প্রবেশ নিষিদ্ধ কর্মকর্তার দুই কর্মকর্তার তালিকায় সাবেক পুলিশ মহাপরিচালক বেনজীর আহমেদের সাথে মিফতাহ উদ্দিন আহমেদও ছিলেন।

আরও পড়ুন