EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জঙ্গল সলিমপুর

যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ, ৫৪ জনের বিরুদ্ধে মামলা

ডেইলি সান রিপোর্ট, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম

যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ, ৫৪ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

অ অ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) রাতে সীতাকুণ্ড থানায় সুনির্দিষ্ট ৩৪ জন ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলাটি দায়ের হয়।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অন্তর্ঘাতমূলক মামলা দায়ের হয়েছে। মামলায় সুনির্দিষ্ট ৩৪ জন ও অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।’

জানা গেছে, রবিবার সকালে উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগরে অবস্থিত পুলিশ ফাঁড়ি এলাকায় যৌথ বাহিনী ও স্কুলের ব্যবহৃত পানি ব্যবহার করে কয়েকজন পুলিশ সদস্য শরীরে অস্বস্তি অনুভব করেন।

পানি চোখেমুখে দেওয়ার পর তাতে দুর্গন্ধ ও জ্বালাপোড়া শুরু হলে তারা দেখেন পানির রংও বদলে সাদা ফেনাযুক্ত হয়ে গেছে। তারা বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করে ওই পানি ব্যবহার বন্ধ রাখেন। খবর পেয়ে চট্টগ্রামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পানিতে বিষাক্ত কেমিক্যাল মেশানোর প্রমাণ পান।

চট্টগ্রামের এডিশনাল ডিআইজি মো. নাজিম উদ্দিন বলেন, ‘জঙ্গল সলিমপুর ভূমিদস্যু মুক্ত করতে এখানে যৌথ বাহিনী থাকুক তা সন্ত্রাসীরা মানতে পারছে না।

তারা এর আগেও এখানে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে। ক্যাম্পে হামলা করেছে, আরো নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সবশেষে পানিতে বিষও তারাই মিশিয়েছে বলে পুলিশ ধারণা করছে।’

তিনি আরো বলেন, ‘রবিবার এই পানি ব্যবহারে ৩-৪ জন পেটের পীড়াসহ হালকা অসুস্থ হলেও তাদের ওষুধ দিয়ে সুস্থ করা গেছে। এ ছাড়া পানি পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

আরও পড়ুন