EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পুনরায় চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

পুনরায় চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
অ অ

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা (জাপান) রুটের সরাসরি ফ্লাইট। রবিবার (২৬ জুলাই) রাত থেকেই এ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

এদিন রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ রুটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, দীর্ঘ বিরতির পর ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও জাপানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং দুই দেশের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতেও এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, এ রুট পুনরায় চালুর ফলে জাপানগামী যাত্রীরা ট্রানজিট ছাড়াই সরাসরি ভ্রমণের সুযোগ পাবেন। এতে যেমন ভ্রমণের সময় কমবে, তেমনি যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও সুবিধাজনক হবে।

ঢাকা-নারিতা রুট পুনরায় চালুর মাধ্যমে পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য জাপানের সঙ্গে বাংলাদেশের আকাশপথের সংযোগ আরও জোরদার হবে বলেও সংশ্লিষ্টদের প্রত্যাশা।

আরও পড়ুন