EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গুলশানে র‍্যাবের অভিযানে ৪৭ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম

গুলশানে র‍্যাবের অভিযানে ৪৭ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

গুলশানে র‍্যাব-১-এর অভিযানে উদ্ধারকৃত ৪৫৪.২৫ লিটার বিদেশি মদ। ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে ৪৭ লাখ টাকা মূল্যের ৪৫৪.২৫ লিটার অবৈধ বিদেশি মদ ও একটি পিকআপ ভ্যানসহ মো. ইব্রাহিম (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

শনিবার (২৫ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার গুলশান-২ এলাকার ১১৩ নম্বর রোডের ২৮৫ নম্বর বাসার সামনের পাকা রাস্তায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, অদ্য ২৫ জুলাই আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে র‍্যাব-১, সিপিসি-১ (উত্তরা)-এর একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে— মহাখালী এলাকা থেকে কতিপয় ব্যক্তি পিকআপ যোগে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ নিয়ে গুলশান-২-এর দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৫টার দিকে গুলশান থানা এলাকার নির্দিষ্ট স্থানে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।

ভোর পৌনে ৬টার দিকে একটি হলুদ রঙের পুরনো পিকআপ চেকপোস্ট অতিক্রম করার সময় সেটিকে থামানো হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪৫৪.২৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িটিতে থাকা আসামি মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করে পিকআপটি জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদ ও গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ লাখ টাকা।

গ্রেপ্তারকৃত মো. ইব্রাহিম ময়মনসিংহের ধোবাউড়া থানার মুন্সিরহাটের লাল মিয়ার ছেলে। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন