EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হলেন কামরুজ্জামান দুলাল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:০২ পিএম

জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হলেন কামরুজ্জামান দুলাল

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কামরুজ্জামান দুলাল। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯ অনুযায়ী তাঁকে এক বছরের জন্য এ নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯-এর ১২(২) ধারা অনুযায়ী কামরুজ্জামান দুলালকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

কামরুজ্জামান দুলাল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদ্য বিলুপ্ত কমিটিতে সহ-সভাপতির পদমর্যাদায় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি যুবদলের পূর্ববর্তী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের পদমর্যাদায় দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন