EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
অ অ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দায়িত্ব পালনকালে সার্বিক সহায়তা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান বিদায়ি নৌপ্রধান। একই সঙ্গে নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে দেশের রাষ্ট্রপ্রধানকে অবহিত করেন তিনি।

সফল ও সুচারুভাবে দায়িত্ব পালন করায় বিদায়ি নৌপ্রধানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন। নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে অ্যাডমিরাল নাজমুল হাসানের ভূমিকার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, বাহিনীর এই চলমান উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৩ জুলাই নতুন নৌপ্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

আরও পড়ুন