EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম

গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

অ অ

সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে নিরপরাধ মানুষকে হেয় করার প্রবণতা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ ও সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে আইনজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিংয়ের ঘটনাও বাড়ছে। জনগণকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। তাই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, পলায়নকালে কাস্টমস ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হবে।

তিনি জানান, কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা প্রধানমন্ত্রীর এখতিয়ার এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।

আরও পড়ুন