EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জুলাই সনদ বিতর্কের অবসান চান মির্জা ফখরুল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম

জুলাই সনদ বিতর্কের অবসান চান মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

অ অ

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ বিতর্কের অবসান হওয়া উচিত।

রবিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহিদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের সমাধান সম্ভব। এ সময় তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সৃষ্টি করেছে, তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা ও বিশ্বাস আছে, আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারব।’

তিনি আরও বলেন, বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সরকার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছে।

আরও পড়ুন