EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন

ডেইলি সান রিপোর্ট, মানিকগঞ্জ

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম

মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন

ছবি: সংগৃহীত

অ অ

মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারকে বাস্তবে রূপ দেওয়া।

তিনি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। উন্নয়ন তখনই অর্থবহ, যখন প্রকৃতি সুরক্ষিত থাকে, পরিবেশ নিরাপদ থাকে এবং মানুষ পরিবেশ সচেতন হয়।

মন্ত্রী আরও বলেন, একটি গাছ রোপণ শুধু একটি চারা লাগানো নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধ ও একটি সুন্দর আগামীর জন্য বিনিয়োগ।

এ সময় তিনি মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে একটি গাছ রোপণের মাধ্যমে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।

মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন