EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বন্যাদুর্গত মানুষের পাশে বাফওয়া, চট্টগ্রাম-সিলেটে ত্রাণ বিতরণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৩৫ পিএম

বন্যাদুর্গত মানুষের পাশে বাফওয়া, চট্টগ্রাম-সিলেটে ত্রাণ বিতরণ
অ অ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাফওয়ার সভানেত্রী সালেহা খান-এর উদ্যোগ ও দিকনির্দেশনায় বাফওয়া আঞ্চলিক শাখা চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় দুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে। একই সময়ে বাফওয়া উপ-আঞ্চলিক শাখা শমশেরনগর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজদিঘীরপার এলাকায় বন্যাদুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেয়।

এদিকে, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান-এর সার্বিক দিকনির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটির সদস্যরা জেলার পেকুয়া উপজেলার রাজাখালী এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী ও বাফওয়ার ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ লক্ষ্যে বিমান বাহিনী প্রধান দেশের সব বিমান বাহিনী ঘাঁটি ও ইউনিটকে নিজ নিজ এলাকার পার্শ্ববর্তী বন্যাকবলিত অঞ্চলে প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

এ ছাড়া, যেকোনো জরুরি উদ্ধার অভিযানে অংশ নিতে বাংলাদেশ বিমান বাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন