EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৪, কারাদণ্ড

বরুনাগাঁও ও বড় খোঁচাবাড়ি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উদ্ধার ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:১১ পিএম

ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৪, কারাদণ্ড

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও ও বড় খোঁচাবাড়ি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৩ জুলাই) এই অভিযানে চারটি মামলা দায়ের করা হয়। উদ্ধার হয় ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা। আটক ব্যক্তিরা হলেন আরমান (৩১), রিফাত (২৬), রুবেল (২৪) ও মো. মনিরুজ্জামান (৪০)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার আক্তারুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজাহারুল আলম। তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মনিরুজ্জামানকে দেওয়া হয় এক বছরের কারাদণ্ড ও ৬৭০ টাকা অর্থদণ্ড।

প্রসিকিউটর হিসেবে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ। কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন