EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাঁশখালীতে ২টি ট্রলিং বোট ও জালসহ আটক ৩৭

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম

বাঁশখালীতে ২টি ট্রলিং বোট ও জালসহ আটক ৩৭
অ অ

চট্টগ্রামের বাঁশখালীতে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ১৪টি ট্রলিং জালসহ ৩৭ জনকে আটক করেছে কোস্টগার্ড। 

রবিবার (১২ জুলাই) উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালী শেখেরখীল মাছঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৪টি ট্রলিং জালসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ট্রলিং বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন