EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম

পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

ছবি: সংগৃহীত

অ অ

প্রবল বর্ষণের পানিতে তলিয়ে থাকা রেললাইন থেকে পানি নেমে যাওয়ার পর প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা পরীক্ষা শেষে পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

রবিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি দুপুর ১টা ৩৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে। দুপুর ২টা ২০ মিনিটের দিকে ট্রেনটি নগরীর ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া অংশ অতিক্রম করে।

গত কয়েক দিন ধরে ওই অংশের রেললাইন পানিতে তলিয়ে থাকায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এদিকে জানআলীহাট স্টেশনে আটকে থাকা চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেসকেও চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। 

গত ৭ জুলাই চট্টগ্রামে টানা প্রবল বর্ষণে নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এ সময় ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া সংলগ্ন এলাকায় রেললাইনে পানি উঠে যাওয়ায় ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকা পড়ে। পরদিন ট্রেনটি ষোলশহর স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। 

এরপর থেকে কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ ছিল। রেললাইন থেকে পানি সরে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত ও নিরাপত্তা যাচাই শেষে রুটটিতে পুনরায় ট্রেন চলাচল চালু করা হয়েছে।

আরও পড়ুন