EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভারি বৃষ্টিতে সেতু ধস, বিচ্ছিন্ন বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

ডেইলি সান রিপোর্ট, বান্দরবান

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:২১ পিএম

ভারি বৃষ্টিতে সেতু ধস, বিচ্ছিন্ন বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

ছবি: সংগৃহীত

অ অ

টানা ভারি বর্ষণে সৃষ্ট প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া–পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙামাটি সড়কপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন দুই জেলার যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১১ জুলাই) সকালে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের কারণে সেতুর নিচ দিয়ে প্রবাহিত পানির স্রোত অস্বাভাবিকভাবে বেড়ে যায়। শনিবার সকালে প্রবল স্রোতের চাপ সহ্য করতে না পেরে দুধপুকুরিয়া–পদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে। এর পরপরই সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেতু ধসে যাওয়ায় জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যানবাহন সড়কের দুই প্রান্তে আটকা পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং যত দ্রুত সম্ভব সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে টানা বর্ষণের কারণে বান্দরবান ও আশপাশের এলাকায় পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন