EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

কর্মসূচি নয়, জাতীয় আন্দোলন হিসেবে ২৫ কোটি গাছ লাগানোর আহ্বান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম

কর্মসূচি নয়, জাতীয় আন্দোলন হিসেবে ২৫ কোটি গাছ লাগানোর আহ্বান
অ অ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো শুধু কোন কর্মসূচির মধ্যে না থেকে নিজস্ব দায়বদ্ধতায় জাতীয় আন্দোলনের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ নিয়ে গবেষণা, বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংক এবং তরুপল্লব যৌথভাবে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 'দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫' প্রদান অনুষ্ঠানে তিনি একথা  করেছে।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ুর পরিবর্তনে সবাইকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে না পারলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। প্রকৃতি সংরক্ষণ এখন আর কোনো বিকল্প নয়; এটি আমাদের জাতীয় দায়িত্ব।

তিনি বলেন, আজকের সম্মাননাপ্রাপ্তরা প্রমাণ করেছেন, একজন মানুষের নিষ্ঠা ও উদ্যোগও পরিবেশে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং অন্যদের অনুপ্রাণিত করতে পারে।

পুরষ্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা শুধু পুরস্কারপ্রাপ্ত নন, আপনারা বাংলাদেশের সবুজ ভবিষ্যতের একজন নির্মাতা। পরিবেশ রক্ষার জন্য সবসময় বড় সম্পদের প্রয়োজন হয় না; প্রয়োজন দায়বদ্ধতা, অধ্যবসায় এবং প্রকৃতির প্রতি ভালোবাসা। সরকার তার নীতি, আইন, কর্মসূচি এবং বিনিয়োগের মাধ্যমে এই যাত্রার নেতৃত্ব দিবে বলেও জানান তিনি।

এসময় প্রকৃতি রক্ষার এই প্রচেষ্টা সমাজজুড়ে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

আরও পড়ুন