EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পাহাড়ধসে বিচ্ছিন্ন জনপদের সড়ক সচল করলেন হিল ভিডিপি সদস্যরা

ডেইলি সান রিপোর্ট, বান্দরবান

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

পাহাড়ধসে বিচ্ছিন্ন জনপদের সড়ক সচল করলেন হিল ভিডিপি সদস্যরা

ছবি: সংগৃহীত

অ অ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড়ধসে বন্ধ হয়ে যাওয়া একটি গ্রামীণ সড়ক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সচল করেছেন হিল ভিডিপির সদস্যরা। এতে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকার প্রায় একশ পরিবার আবারও স্বাভাবিকভাবে যাতায়াতের সুযোগ পেয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণের কারণে বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কম্বুনিয়া–জারুলিয়া সড়কের পাশে পাহাড়ধসের ঘটনা ঘটে। ধসে বিপুল পরিমাণ মাটি ও গাছপালা সড়কের ওপর পড়ে যাওয়ায় এলাকার একমাত্র যাতায়াতের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।

ঘটনার খবর পেয়ে হিল ভিডিপির প্লাটুন কমান্ডার কামাল মিয়া বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশিক্ষকের মাধ্যমে জেলা কমান্ড্যান্টকে অবহিত করেন। পরে জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকেই কামাল মিয়ার নেতৃত্বে হিল ভিডিপির সদস্যরা সড়ক পরিষ্কারের কাজে নেমে পড়েন।

প্রবল বৃষ্টিপাতের মধ্যেও সদস্যরা কুড়াল, কোদালসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে সড়কে জমে থাকা কাদা ও ধসের মাটি অপসারণ করেন। পাশাপাশি উপড়ে পড়া গাছ কেটে দ্রুত সরিয়ে ফেলেন। কয়েক ঘণ্টার স্বেচ্ছাশ্রমের পর সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী হয়ে ওঠে।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের নির্দেশনার অংশ হিসেবে হিল ভিডিপির সদস্যরা এ উদ্যোগ গ্রহণ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্যোগ মোকাবিলায় তাদের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ স্থানীয় বাসিন্দাদের প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন