EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচন, জনআকাঙ্ক্ষা পূরণ হয়েছে: আইনমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম

তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচন, জনআকাঙ্ক্ষা পূরণ হয়েছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

অ অ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহালের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে, যা সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়-পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফিরে যাওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহালের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

তিনি জানান, আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার, গণভোট এবং আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত এসেছে। তবে পঞ্চদশ সংশোধনীর যেসব বিষয়ে এখনো আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সেগুলো সংসদে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে।

মন্ত্রী আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যেসব পরিবর্তন আনা হয়েছিল, সেগুলোর কিছু গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল করেছিল। আদালতের সাম্প্রতিক রায়ের মাধ্যমে সে বিষয়ে নতুন দিকনির্দেশনা এসেছে।

আরও পড়ুন