সহকারী শিক্ষক নিয়োগ: ৪৬ হাজারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ
আপিল বিভাগের রায়, কোটার পরিবর্তে মেধাক্রমে নতুন ফল প্রকাশ করতে হবে; ১৫১ রিটকারীকে ৬০ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৫০ এএম
ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২০২৩ সালের পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
রায়ে আদালত বলেন, কোটাভিত্তিক প্রকাশিত ফল পুনর্বিবেচনা করে মেধাক্রম অনুযায়ী নতুন ফল প্রকাশ করতে হবে।
এ ছাড়া এ বিষয়ে করা রিট মামলার ১৫১ জন আবেদনকারীকে আগামী ৬০ দিনের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আরও পড়ুন