EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিকেএসপিকে ব্র্যাক ব্যাংকের বিশেষ সম্মাননা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম

বিকেএসপিকে ব্র্যাক ব্যাংকের বিশেষ সম্মাননা
অ অ

দেশের ক্রীড়া উন্নয়ন ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উৎসবে অন্যতম শীর্ষ ‘ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ হিসেবে সম্মানিত হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

গত ৫ জুলাই ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি এবং খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নে ভূমিকা রাখা ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়। 

ব্র্যাক ব্যাংকের তথ্য অনুযায়ী, একটি স্বাধীন জুরি প্যানেল অত্যন্ত সুনির্দিষ্ট ও কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে দেশের সামাজিক-অর্থনৈতিক প্রভাব ও দীর্ঘমেয়াদি ভূমিকা বিবেচনা করে এই তালিকা তৈরি করেছে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে বিকেএসপির দীর্ঘদিনের অবদানকে এ আয়োজনে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা গ্রহণ শেষে বিকেএসপির মহাপরিচালক ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটিতে অন্যান্যের মধ্যে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং হকি বিভাগের প্রশিক্ষণার্থী আইরিন আক্তার রিয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুন