EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রাথমিক শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ পিএম

প্রাথমিক শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অ অ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি ধাপে ধাপে তাদের বেতন বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, সারাদেশের সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে।

তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা খাতে শুধু ভবন নির্মাণ হয়েছে, কিন্তু মানবসম্পদ উন্নয়নে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।

কৃষি খাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক বন্ধ কলকারখানাগুলো আবার চালু করা হবে। সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, চীনে কাঁঠাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন