EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আগস্টে সরকারি চাকরিজীবীদের দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:১০ পিএম

আগস্টে সরকারি চাকরিজীবীদের দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছবি: সংগৃহীত

অ অ

আগামী আগস্টে সরকারি চাকরিজীবীদের ছুটি মিলিয়ে দুই দফায় টানা চার দিন করে মোট আট দিনের অবকাশ উপভোগের সুযোগ তৈরি হতে পারে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মাসটিতে দুটি সাধারণ সরকারি ছুটি রয়েছে। প্রতিটি ছুটির পরের কর্মদিবসে এক দিনের ঐচ্ছিক ছুটি নিলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের বিরতি পাওয়া যাবে।

প্রথম দফায়, ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন এক দিনের ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটি এবং ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগস্টে সরকারি চাকরিজীবীদের ছুটি টানা চার দিনে পরিণত হবে।

দ্বিতীয় দফায়, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ সরকারি ছুটি থাকবে। পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে ২৬ আগস্টের সরকারি ছুটি এবং ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের অবকাশ উপভোগ করা যাবে।

আগস্ট মাসের সরকারি ছুটির তালিকা

৫ আগস্ট (বুধবার): জুলাই গণ-অভ্যুত্থান দিবস

২৬ আগস্ট (বুধবার): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) (চাঁদ দেখা সাপেক্ষে)

আরও পড়ুন