EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছাতে কাজ করছে সরকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম

গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছাতে কাজ করছে সরকার

ছবি: সংগৃহীত

অ অ

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চলতি বছর থেকেই এ কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে এর অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। নতুন অর্থবছরের বাজেট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, দেশে উৎপাদিত ওষুধের মান আন্তর্জাতিক মানের। বাংলাদেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং সেগুলো ব্যবহার করে বিদেশি রোগীরাও সন্তুষ্ট।

একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহ দিতে এবারের বাজেটে বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনা রাখা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। উপযুক্ত পরিবেশ ও কার্যকর নীতিমালা নিশ্চিত করা গেলে তারা বিশ্বমানের সাফল্য অর্জন করতে পারবেন।

অর্থমন্ত্রী আরও বলেন, জনগণকে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করছে।

আরও পড়ুন