পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: সংগৃহীত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি মঙ্গলবার (৮ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে। শুনানিতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী দাবি করেছেন, পঞ্চদশ সংশোধনী ছিল ‘প্রতারণামূলক’ এবং এটি সম্পূর্ণভাবে বাতিল করা উচিত।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে টানা কয়েকদিন এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সে সময় সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানিয়েছিলেন, নির্বাচনকে সামনে রেখে অতীতের মতো পঞ্চদশ সংশোধনী নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ রায় দিতে তারা চান না।
এরও আগে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অসাংবিধানিক ঘোষণা করে সেগুলো বাতিল করেন। ওই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সম্ভাবনা তৈরি হলেও বাস্তবায়ন নিয়ে কিছু সাংবিধানিক জটিলতা রয়ে যায়।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পরবর্তীতে পৃথক তিনটি আপিল দায়ের করা হয়। সেই আপিলগুলোর ওপরই এখন শুনানি চলছে।
আরও পড়ুন