EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

১৮ জুলাই পালিত হবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:২০ এএম

১৮ জুলাই পালিত হবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

অ অ

১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ২০২৪ সালের ১৬ ও ১৭ জুলাইয়ের ঘটনার পর ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। সেদিন চারজন শিক্ষার্থী শহীদ হন, যা গণ-আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

রবিবার (৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দিবসটি উপলক্ষে ঢাকার আর্মি স্টেডিয়ামে একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবাদী গানের আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বিশেষ করে নারী শিক্ষার্থীরা বেশি হামলার শিকার হন। এ ঘটনাকে স্মরণ করে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ অথবা ‘প্রতিরোধের সূচনা’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর পরিকল্পনা নেওয়া হয়েছে। চারুকলা একাডেমি, জাতীয় জাদুঘরের সামনের প্রাঙ্গণ অথবা শাহবাগ স্কয়ারে এটি আয়োজনের চিন্তাভাবনা চলছে।

ইশরাক হোসেন বলেন, ২৪ জুলাই যাত্রাবাড়ীতে শুরু হওয়া প্রতিরোধে স্থানীয় জনগণ, ছাত্র-জনতা এবং বিপুলসংখ্যক মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেন। যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার এলাকায় কয়েক দিন অবরোধ কর্মসূচি চলে। সেখানে অন্তত ৮০ জন শহীদ হন।

তিনি জানান, ওই শহীদদের স্মরণে এবং স্থানটিকে স্মরণীয় করে রাখতে যাত্রাবাড়ীতে একটি স্মরণসভা ও সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন