EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ, সেবা পৌঁছে যাবে মানুষের দোরগোড়ায়: ত্রাণমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ, সেবা পৌঁছে যাবে মানুষের দোরগোড়ায়: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট ডায়াবেটিস হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ত্রাণমন্ত্রী। ছবি: ডেইলি সান

অ অ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার চলতি বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। এর ফলে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ স্বল্প খরচে, এমনকি অনেক ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

শুক্রবার (৩ জুলাই) সকালে লালমনিরহাট ডায়াবেটিস হাসপাতালে সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে রোগীরা প্রত্যাশিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করেছে।

তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজেই উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, সহজলভ্য এবং জনমুখী করে তোলা হবে।

ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেমী, জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, ডা. এবিএম মোবাশ্বের আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন