EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিইউপির ১৮তম সিনেট সভায় ১৪৯ কোটি টাকার বাজেট অনুমোদন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম

বিইউপির ১৮তম সিনেট সভায় ১৪৯ কোটি টাকার বাজেট অনুমোদন

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভায় ২০২৬–২৭ অর্থবছরের জন্য ১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে ২০২৫–২৬ অর্থবছরের ১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন বিইউপির সিনেট হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম।

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বয়সে নবীন হলেও বিইউপি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতা, গবেষণা, সেমিনার, কর্মশালা এবং উদ্ভাবনী কার্যক্রমে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রাখছেন। এসব অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বাজেটের ওপর আলোচনা শেষে সিনেট সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন করেন।

সভায় সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন