EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নতুন ভিসানীতি প্রণয়ন করছে সরকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

নতুন ভিসানীতি প্রণয়ন করছে সরকার
অ অ

বিদেশিদের বাংলাদেশে আগমন সহজ ও সুশৃঙ্খল করাসহ বিনিয়োগ আকৃষ্ট করতে ২০০৬ সালের ভিসানীতি সংশোধন করে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। 

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন নীতিমালার খসড়াটি উপস্থাপন করা হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‘ভিসানীতি-২০২৬’ এর খসড়াটি পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন খাতের বিকাশ, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিতকরণ, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যেই ২০০৬ সালের ভিসা নীতিমালা সংশোধনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন