EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পীদের মাঝে ১৭ লাখ ১৯ হাজার টাকার অনুদান বিতরণ

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম

ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পীদের মাঝে ১৭ লাখ ১৯ হাজার টাকার অনুদান বিতরণ

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁওয়ে ২০২৫–২৬ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শিল্পকলা শাখার বরাদ্দ থেকে জেলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পীদের মাঝে মোট ১৭ লাখ ১৯ হাজার ৫০০ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল হক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শ ও নির্দেশনায় জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার গুণগত মানোন্নয়ন, ক্রীড়া এবং সংস্কৃতিচর্চা প্রসারে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বেকারত্ব, বাল্যবিবাহ ও আত্মহত্যার প্রবণতা হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ১৩টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন অঙ্কে মোট ৬ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা এবং ৫৩ জন সাংস্কৃতিক কর্মীর মধ্যে মোট ১০ লাখ ৫০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে এদিন ১৭ লাখ ১৯ হাজার ৫০০ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন