EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাগেরহাট হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি স্থগিত

চাকরি বহাল রাখার দাবিতে আন্দোলন করছিলেন কর্মচারীরা

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:২২ পিএম

বাগেরহাট হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি স্থগিত

ছবি: সংগৃহীত

অ অ

চাকরি বহাল রাখার দাবিতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দারের সঙ্গে আন্দোলনরত কর্মচারীদের ফলপ্রসূ আলোচনার পর বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টার দিকে কর্মবিরতি স্থগিত করেন তারা।

বাগেরহাট জেলা হাসপাতাল আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কার্জন শেখ জানান, তত্ত্বাবধায়কের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হওয়ায় তারা অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার জানান, আন্দোলনরত আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং তা ফলপ্রসূ হওয়ায় কর্মচারীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন। এরই মধ্যে প্রশাসনিক ভবনের গেটের তালা খুলে দেওয়া হয়েছে এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলছে।


আরও পড়ুন