EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সংসদের কক্ষেই প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার কুশল বিনিময়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:৫২ পিএম

সংসদের কক্ষেই প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার কুশল বিনিময়
অ অ

জাতীয় সংসদের কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান কুশল বিনিময় করেছেন। এ সময় সেখানে বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম ও অন্যান্য কিছু সংসদ সদস্যও ছিলেন।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের মুলতবি ঘোষণার পর এই দৃশ্য দেখা যায়। 

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সোমবার সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব কনেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

পরে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস করেছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ-সংক্রান্ত বিধান প্রত্যাহার।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে কণ্ঠভোটে তা পাস হয়। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আগামীকাল ৩০ জুন, মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

আরও পড়ুন