EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শনিবার কুড়িগ্রামের দুই উপজেলা বিদ্যুৎহীন থাকবে ৯ঘণ্টা

ডেইলি সান রিপোর্ট, কুড়িগ্রাম

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:২৬ এএম

শনিবার কুড়িগ্রামের দুই উপজেলা বিদ্যুৎহীন থাকবে ৯ঘণ্টা

ছবি: সংগৃহীত

অ অ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় শনিবার (২৭ জুন) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে দুই উপজেলার প্রায় ১ লাখ ৩৮ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন।

ফুলবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম এবং নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, ৩৩ কেভি সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতসহ সব ধরনের গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতে আরও নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এর আওতায় নাগেশ্বরী উপজেলার প্রায় ৮০ হাজার ৪০০ এবং ফুলবাড়ী উপজেলার প্রায় ৫৭ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন।

ফুলবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম রেজাউল করিম বলেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কামাল হোসেন বলেন, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্রাহকরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন।

আরও পড়ুন