EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে কারিগরি শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:২৪ পিএম

ঠাকুরগাঁওয়ে কারিগরি শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা

ছবি: ডেইলি সান

অ অ

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়ন এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় দক্ষ মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোবারক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোকাররম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ড. প্রকৌশলী মো. এজাদুল ইসলাম এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন।

কর্মশালায় সিনিয়র ইনস্ট্রাক্টর সামন্ত কুমার সেনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌশলী অজয় কুমার সিংহ।

আলোচনায় বক্তারা বলেন, বর্তমান যুগের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করা, শিক্ষার মান উন্নয়ন এবং শিল্পখাতের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে কারিগরি শিক্ষার প্রসার অপরিহার্য। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় কারিগরি শিক্ষার প্রসার ও মানোন্নয়নে বিভিন্ন সুপারিশও তুলে ধরা হয়।

আরও পড়ুন