EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

২৮ জুন নীলফামারীতে ৪ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জেলার ৬ উপজেলায় ১৫৯০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভিটামিন 'এ' প্লাস প্রচারাভিযান

ডেইলি সান রিপোর্ট, নীলফামারী

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

২৮ জুন নীলফামারীতে ৪ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ছবি: ডেইলি সান

অ অ

আগামী ২৮ জুন থেকে নীলফামারীতে ভিটামিন ‘এ’ প্লাস প্রচারাভিযান শুরু হচ্ছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার প্রায় ৪ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (২৪ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী মোট ৪ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৪০৯ জন এবং ১২ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী ২ লাখ ৭৫ হাজার ৮৫৩ জন শিশু রয়েছে।

জেলার ছয়টি উপজেলায় মোট ১ হাজার ৫৯০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হবে। ভ্রমণরত শিশুদের কাছে ক্যাপসুল পৌঁছে দিতে বাস টার্মিনাল ও রেলস্টেশনেও ভ্রাম্যমাণ কেন্দ্র রাখা হবে।

সংবাদ সম্মেলনে নীলফামারী সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টির মান উন্নয়নে এই কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কোনো ত্রুটি হলে অপুষ্টি বাড়তে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রগুলোতে এসে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন