EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে নিখোঁজ কলেজছাত্রী, মেয়েকে ফিরে পেতে মায়ের আকুতি

ইমো কলে মাকে জানিয়েছে ‘ঘর থেকে বের হতে পারছি না’, তবু সন্ধান মিলছে না লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রীর

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম

লক্ষ্মীপুরে নিখোঁজ কলেজছাত্রী, মেয়েকে ফিরে পেতে মায়ের আকুতি

লক্ষ্মীপুরে নিখোঁজ কলেজছাত্রী মুর্শিদা আক্তার নিশি। ছবি: সংগৃহীত

অ অ

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী মুর্শিদা আক্তার নিশি দুই মাস ধরে নিখোঁজ। মেয়েকে ফিরে পেতে আকুতি জানাচ্ছেন তার মা ছকিনা বেগম। পুলিশ তার সন্ধানে কাজ করছে।

জানা যায়, নিশি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে। গত ২২ এপ্রিল সকালে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে আর ফেরেনি।

নিশির বরাত দিয়ে তার মা ছকিনা বলেন, কলেজ যাওয়ার উদ্দেশ্যে নিশি ঘটনার দিন তোরাবগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিকশায় উঠে৷ অটোরিকশাটি নষ্ট হয়ে যাওয়ায় তাকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকায় নামিয়ে দেয় চালক। পরে সে অন্য একটি অটোরিকশায় উঠে। সেই অটোরিকশা থেকেই কেউ তার মুখে স্প্রে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আমার মেয়েকে আমি ফেরত চাই।

নিখোঁজ হওয়ার ৪২ দিন পর গত ৩ জুন একটি ইমো আইডি থেকে নিশি মায়ের সঙ্গে কথা বলে জানায়, তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে এবং এক মহিলা তাকে খাবার দিতে আসেন। অবস্থান জানাতে পারেনি সে।

নিশির চাচা আবুল বাশার বলেন, ‘দুই মাস পার হয়ে গেলেও মেয়েটিকে খুঁজে পাইনি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিশিকে খুঁজে বের করে দিতে অনুরোধ জানাচ্ছি।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, ‘২২ এপ্রিল কলেজছাত্রী নিশি নিখোঁজ হয়। ২৫ এপ্রিল তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করে। মেয়েটি ইমোতে তার মায়ের সঙ্গে প্রায়ই কথা বলে। ইমোতে কথা বলায় সে কোথায় আছে তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে, সে অপহরণ হয়নি।’

বুধবার (২৪ জুন) বিকেল পর্যন্ত নিশির কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন