রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮২
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:১২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (২২ জুন) দিনব্যাপী ডিএমপির বিভিন্ন ইউনিটের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন।
এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলার দুইজন, চুরির মামলার দুইজন এবং মাদক মামলার ছয়জন রয়েছেন।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।