EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি, অফিসফেরত মানুষের ভোগান্তি

সোমবার সকালের মধ্যে দেশের বেশিরভাগ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:০০ পিএম

ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি, অফিসফেরত মানুষের ভোগান্তি

ছবি: সংগৃহীত

অ অ

সারা দিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে রবিবার (২১ জুন) বিকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে ঢাকার তাপমাত্রা কিছুটা কমে আসায় নগরবাসী স্বস্তি পেলেও, অফিস ছুটির সময়ে হঠাৎ বৃষ্টিতে চরম ভোগান্তি ও যানজটে পড়েছেন সাধারণ মানুষ।

আজ বিকাল সাড়ে ৪টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। বিশেষ করে ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, বাংলামোটরসহ বিভিন্ন ব্যস্ততম এলাকা থেকে ঝুম বৃষ্টির খবর পাওয়া গেছে।

অফিস শেষে ঘরে ফেরা কর্মজীবী মানুষ ও পথচারীদের অনেকেই হঠাৎ এই বৃষ্টিতে রাস্তায় আটকে পড়েন। বৃষ্টির কারণে ঢাকার অনেক প্রধান সড়কে যানবাহনের গতি কমে যায়, যার ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের। গণপরিবহনের সংকটে অনেককে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য একটি বিশেষ পূর্বাভাস জারি করেছে। পূর্বাভাসে জানানো হয়-

রবিবার সকাল ৯টা থেকে আগামী মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন