EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দিনাজপুরে খাস জমি উদ্ধারে ভূমিহীনদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভূমিদস্যুদের অবৈধ দখল বন্ধ ও প্রকৃত ভূমিহীনদের অধিকার নিশ্চিতের দাবি— দিনাজপুর প্রেসক্লাবে সিডিএ ও ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা

ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:২৬ পিএম

দিনাজপুরে খাস জমি উদ্ধারে ভূমিহীনদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ছবি: সংগৃহীত

অ অ

সরকারি খাস জমি ও জলমহল ভূমিদস্যুদের অবৈধ দখল থেকে মুক্ত করা এবং প্রকৃত ভূমিহীনদের অধিকার নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ভূমিহীন সমন্বয় পরিষদ সদর-দিনাজপুর ও কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (সিডিএ) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মোছা. মোকলেসিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। সিডিএর উপজেলা আঞ্চলিক সমন্বয়কারী মনা বাবু সভা সঞ্চালনা করেন।

সভায় বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন সদস্যরা জানান, সরকার পরিবর্তনের পরও তাদের আবেদন-নিবেদন শোনা হলেও বাস্তবে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ভূমিহীন সনদ না পাওয়ার কারণে অনেক প্রকৃত ভূমিহীন পরিবার খাস জমি থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। সমবায় দপ্তরে নিবন্ধন করলেও খাস পুকুরের তালিকা পাচ্ছেন না তারা। এ ছাড়া সুন্দরবন ইউনিয়নে খাস জমিতে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদে তৎপর হয়েছে প্রভাবশালী মহল।

সভায় বড়ইল গ্রামের হরিশচন্দ্র রায় ও চেহেলগাজী ইউনিয়নের শিবরামপুর গ্রামের শাহানা বেগম সাংবাদিকদের জানান, সরকার আসে আর যায়, কিন্তু ভূমিহীনদের ভাগ্যের পরিবর্তন হয় না। আবেদন-নিবেদন শোনা হলেও বাস্তবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ভূমিহীন সনদ না পাওয়ার কারণে অনেক প্রকৃত ভূমিহীন পরিবার খাস জমি থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। সমবায় দপ্তরে নিবন্ধন করলেও খাস পুকুরের তালিকা মিলছে না। এ ছাড়া সুন্দরবন ইউনিয়নে খাস জমিতে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদে তৎপর হয়েছে স্থানীয় প্রভাবশালী মহল। এই পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের সক্রিয় ভূমিকাই পারে তাদের ন্যায্য অধিকার আদায়ে সহায়তা করতে বলে তারা মনে করেন।

সাংবাদিকদের পক্ষে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল বলেন, ‘ভূমিহীনদের আইনগত সমস্যা সমাধানে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন এবং থাকবেন। তবে এ জন্য ভূমিহীনদের চলমান পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের নিয়মিত অবহিত করতে হবে।’

আরও পড়ুন