দিমেক হাসপাতাল কমিটিতে মন্ত্রী জাহিদ ও এমপি জাহাঙ্গীরকে অভিনন্দন জিয়া হার্ট ফাউন্ডেশনের
চিকিৎসা সেবার মানোন্নয়নে নতুন নেতৃত্ব এই অঞ্চলের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি ও সহ-সভাপতি মনোনীত হওয়ায় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানিয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৮ জুন) এক যৌথ অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি ড. হাসনাইন আকতার হক ও সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। আর দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনীত হয়েছেন সহ-সভাপতি হিসেবে। একই সঙ্গে তিনি দিনাজপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিরও সভাপতি।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল- এর চিকিৎসা সেবা ও সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে ‘দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’- তে আপনাদের মর্যাদাপূর্ণ মনোনয়ন লাভ করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
অভিনন্দন বার্তায় আরও উল্লেখ করা হয়, আপনাদের এই যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে এবং এই অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এক অভূতপূর্ব ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। আপনাদের হাত ধরে এই অঞ্চলের স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাক এই আমাদের প্রত্যাশা।
-6a2bda5837cd7.jpg)