EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ আবাদ সম্প্রসারণে মাঠ দিবস ও কৃষকদের সচেতনতা সভা

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৪২ পিএম

ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ আবাদ সম্প্রসারণে মাঠ দিবস ও কৃষকদের সচেতনতা সভা
অ অ

ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ এর আবাদ সম্প্রসারণ ও পুষ্টি ঘাটতি পূরণে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নবগঠিত ভূল্লী উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ সভা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও এবং হারভেস্টপ্লাস বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন। সভায় ‘জিংক ধানের ভাত খেলে, পুষ্টি মেধা উভয় মিলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষকদের এই ধানের উৎপাদন, পরিচর্যা ও পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

মাঠ দিবসে কৃষি বিশেষজ্ঞরা জানান, শিশু ও নারীদের শরীরে জিংকের ঘাটতি পূরণে ব্রি ধান-১০২, ব্রি ধান-১০০ ও ব্রি ধান-৭৪ জাতের চাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের মানুষের পুষ্টির চাহিদা মেটাতে ভাতের মাধ্যমেই এই পুষ্টি নিশ্চিত করা সম্ভব।

বক্তারা কেবল খাদ্য উৎপাদন বাড়ানোই নয়, বরং সবার জন্য পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করার ওপর জোর দেন। কৃষকদের সচেতন করতে মাঠ পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ, প্রদর্শনী ও মাঠ দিবস আয়োজন করা হচ্ছে বলে তারা উল্লেখ করেন। একই সঙ্গে তারা জিংকসমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে কৃষকদের আহ্বান জানান।

অনুষ্ঠানে ইএসডিও'র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদ উজ জামান ও হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদুল আমিন তপুসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ আশরাফুল আলম।

আরও পড়ুন