EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

ডেইলি সান রিপোর্ট, তারাগঞ্জ (রংপুর)

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৩৮ পিএম

তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

অ অ

রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নে পরিচালিত মাদকবিরোধী অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন—তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পঞ্চায়েতপাড়া গ্রামের মৃত ফরিজ মন্ডলের ছেলে জাকির হোসেন (৪২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত অভিযানে জাকির হোসেনের বিরুদ্ধে গাঁজা সেবন ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেন।

অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের এস এম এলতাস উদ্দিন।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন বলেন, মাদক সেবন ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন