EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বগুড়ায় লুট হওয়া ৪২ অস্ত্রের হদিস নেই, মামলা হলেও গ্রেপ্তার শূন্য

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:২৫ পিএম

বগুড়ায় লুট হওয়া ৪২ অস্ত্রের হদিস নেই, মামলা হলেও গ্রেপ্তার শূন্য

ছবি: সংগৃহীত

অ অ

জুলাই আন্দোলনের সময় বগুড়ায় থানায় লুট হওয়া সরকারি আগ্নেয়াস্ত্রগুলোর অধিকাংশই এখনো উদ্ধার হয়নি। এসএমজি, এলএমজি, রাইফেল ও পিস্তলসহ মোট ৪২টি উন্নতমানের অস্ত্রের কোনো হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই সময় চায়না ৯ এমএম ও ৭.৬২ বোরের রাইফেল, এসএমজি, এলএমজি ও পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৭টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে ১২টি পোড়া ও ৫টি আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। বাকি ৪২টি অস্ত্র এখনো নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় অজ্ঞাত পরিচয় প্রায় ১ হাজার ১০০ জনকে আসামি করে বগুড়া সদর থানায় একটি মামলা (নম্বর: ৭৪, তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৪) দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে পিস্তল, রাইফেল, এসএমজি, এলএমজি এবং শটগান। তবে গুরুত্বপূর্ণ আধুনিক আগ্নেয়াস্ত্রগুলোর বড় অংশই এখনও অজানা স্থানে রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, লুট হওয়া অস্ত্র উদ্ধারে একাধিক অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেলের জন্য ১ লাখ টাকা, এসএমজি ও এলএমজির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং এলএমজির জন্য ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

তবে মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার না হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের এক কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট তথ্য ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন।

স্থানীয় রাজনৈতিক নেতারা দাবি করেছেন, লুট হওয়া অস্ত্রগুলো অপরাধীদের হাতে চলে যেতে পারে, যা ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি তৈরি করতে পারে।

এ বিষয়ে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বলেন, লুট হওয়া সরকারি অস্ত্র দ্রুত উদ্ধার করা জরুরি, কারণ এগুলো জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

আরও পড়ুন