EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমিমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:২০ পিএম

সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমিমন্ত্রীর
অ অ

বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে রাষ্ট্রের রাজস্ব আয় নিশ্চিত করা জরুরি এবং এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রবিবার (১৪ জুন) রাজধানীর ভূমি ভবনে আয়োজিত ‘সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, “দেশ আমাদের সবার। দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও আমাদের সবার। অতীতে সাম্রাজ্য বিস্তারের জন্য জোরপূর্বক কর আদায় করা হতো। কিন্তু আধুনিক রাষ্ট্রব্যবস্থায় নাগরিক ও প্রতিষ্ঠান কর প্রদানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশীদার হয়।”

তিনি বলেন, একটি দেশ পরিচালনার জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থাও ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে রাষ্ট্রের রাজস্ব আয় বৃদ্ধিতে অবদান রাখে।

সম্প্রতি জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সরকার কোন কোন খাত থেকে রাজস্ব সংগ্রহ করবে, তার সুস্পষ্ট দিকনির্দেশনা বাজেটে রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দপ্তরের বকেয়া ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে বাজেট প্রণয়নের সময় এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার ব্যবস্থা করতে হবে।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল বাকী।

কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন