EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাতক্ষীরায় ‘আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষা’ শীর্ষক সেমিনার

ডেইলি সান রিপোর্ট, সাতক্ষীরা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৫৩ পিএম

সাতক্ষীরায় ‘আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষা’ শীর্ষক সেমিনার

ছবি: সংগৃহীত

অ অ

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (১৩ জুন) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং ASSET প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।

তিনি বলেন, বর্তমান সময়ে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করা গেলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, সরকার কারিগরি শিক্ষাকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং দেশের সার্বিক উন্নয়নে এ শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি, এম, আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফীন, জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর এবং ASSET প্রকল্পের প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম।

সেমিনারে কারিগরি শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মহানন্দ মজুমদার, চিফ ইন্সট্রাক্টর (টেক) আরএসি কল্লোল রায়, চিফ ইন্সট্রাক্টর (টেক) এনভায়রনমেন্টাল গৌতম কুমার বিশ্বাস।

কোর্স কো-অর্ডিনেটর হিসেবে বক্তব্য রাখেন চিফ ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রনিক্স আব্দুর রহিম এবং ইন্সট্রাক্টর (কম্পিউটার) মো. সাইদুজ্জামান।

এছাড়া সেমিনারে চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) ছিদ্দিক আলি, রেজিস্ট্রার হেলালে হায়দার উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন চিফ ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রনিক্স মাছুম বিল্লাহ, যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সেমিনারে জেলার বিভিন্ন মাধ্যমিক ও দাখিল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সিনিয়র শিক্ষকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন